• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বোদায় অসহায়, দুস্থ ও মুমূর্ষু রোগীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

মোঃ আবু তালেব, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি; / ৭৪ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের বোদায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজের অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসহায়তায় বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
​আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ২টা ২০ মিনিটে বোদা উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, এমপি।
​সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ বিশেষ উদ্যোগের আওতায় উপজেলার প্রতিবন্ধী, গৃহহীন, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসের মতো জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
​চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “বর্তমান সরকার সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বদ্ধপরিকর। বিশেষ করে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সহায়তার মাধ্যমে তারা অন্তত চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে খানিকটা স্বস্তি পাবেন।” তিনি সমাজের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিদেরও দুস্থদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
​অনুষ্ঠানে বোদা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
​উপকারভোগীরা আর্থিক সহায়তার এই চেক পেয়ে সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং জীবনযাত্রার সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা