• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

অসহায় ও মধ্যবিত্ত পরিবারের সহায়তায় গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম

ফারদিন নিয়াজ / ৪৮ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন-বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া)আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

১৪ অক্টোবর দুপুরে গুঠিয়া ৫নং ওয়ার্ড চাঙ্গুরিয়া,খান বাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার,সংসদ সদস্য’র ব্যাক্তিগত সহকারী ফয়জুল হক সুমন,উজিরপুর পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ মাকসুদা আক্তার শিল্পী,গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন,উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ,সাধারণ সম্পাদক সরদার সোহেল,সহ-সভাপতি মোস্তফা জামান সুমন বালী,যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সুমন,মেহেদী হাসান ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

এছাড়া প্রধান অতিথি বলেন,আজকের দিনটি আমাদের এলাকার খেটে খাওয়া,সাধারণ মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটানোর যে অঙ্গীকার করেছিলেন—আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি তারই একটি অনন্য ও বাস্তব প্রতিফলন।বিশ্বজুড়ে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির এই সময়ে, সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতেই সরকার এই “ফ্যামিলি কার্ড”এর ব্যবস্থা করেছে।

এই ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত পক্ষে যারা এই সহায়তার যোগ্য, আমার এলাকার সেই প্রতিটি অসহায় ও মধ্যবিত্ত পরিবার যেন এই কার্ড পায়,তা আমরা নিশ্চিত করছি। এটি আপনাদের অধিকার, কোনো দয়া নয়।একটি পরিবারও যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। আপনাদের সামান্য অবহেলা যেন সরকারের এই মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ না করে,সেদিকে কড়া নজর রাখতে হবে। সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগ সফল করি এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একযোগে কাজ করবো। তিনি আরও বলেন,ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে কেউ টাকা নিলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা