ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৮ অনুষদভুক্ত ৩৬ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অ্যাওয়ার্ড হিসেবে শিক্ষার্থীদেরকে মেডেল ও সনদ প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন— আল হাদিস বিভাগের আলী আহসান মুহাম্মদ জুবাইর, মোহাম্মদ আল ফায়েদ, দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম ও নাইমুর রহমান, আল কুরআন বিভাগের আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম, এবং দাওয়াহ বিভাগের নাজমুল ইসলাম ও নোমান আল হাদী।
ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন— ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমী খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম এবং হিসাববিজ্ঞান বিভাগের মেহেদী হাসান শিকদার।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন— ফলিত রসায়ন বিভাগের মহুয়া রহমান, জান্নাতুন নায়িম ও নাফিজ রহমান সায়েম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহাসান হাবিব এবং আইসিটি বিভাগের মাহফুজুর রহমান।
সামাজিক বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন— লোক প্রশাসন বিভাগের মুনতাকিম রহমান, অর্থনীতি বিভাগের টগর আলী ও জেসিয়া খাতুন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সিরাজাম মনিরা, ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল বাশার এবং বায়োটেকনোলজি বিভাগের মেহেদী হাসান।
বিজ্ঞান ও কলা অনুষদ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন— পরিসংখ্যান বিভাগের মেহেদী হাসান লিমন ও মাহামুদুল ইসলাম, গণিত বিভাগের আরিফুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তানজিলা খাতুন, হাফিজুল ইসলাম ও জেবা রহমান। এছাড়া আইন অনুষদ থেকে ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সাদিয়া, রাফিয়া খাতুন ও হাফসা খানম সন্ধানী এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, যারা ডিনস অ্যাওয়ার্ডস পাচ্ছেন এটা আপনাদের মেধা ও মননের স্বীকৃতি। আগামী দিনে এই মেধা ও মননকে আপনারা দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে লাগাবেন। ২০২২ সালে ডিন থাকাকালীন আমি তৎকালীন প্রশাসনের কাছে ডিনস অ্যাওয়ার্ড চালুর প্রস্তাব দিয়েছিলাম। পরে প্রশাসন এটা চালু করে।
তিনি আরও বলেন, যারা বিদেশে পড়াশোনা করতে যাবেন, তারা আবেদনে এই অ্যাওয়ার্ড সংযুক্ত করবেন। এটা আপনাদেরকে হেল্প করবে। নিজেদেরকে আরও বেশি প্রেজেন্টেবল করার জন্য কাজ করবেন। বিশেষ করে ভাষায় নজর দিবেন। ইবি যাতে আপনাদের মাধ্যমে সুনাম অর্জন করতে পারে সেজন্য নিজেদেরকে গড়ে তুলবেন।