• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

দেশসেরা ভাষা অলিম্পিয়াডে পঞ্চগড়ের ৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল অর্জন

আবু তালেব / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দেশের বৃহত্তম ভাষাবিষয়ক অলিম্পিয়াডে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় পঞ্চগড়ের বোদা পৌরসভার হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের ৬ শিক্ষার্থীকে আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সফলতার সংবর্ধনা প্রদান করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের এই কৃতিত্ব উদযাপনের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী ৬ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে হাতের লেখা (বাংলা) প্রতিযোগিতার ‘কিড ১-২’ গ্রুপে শাদমান আফিফ ইহান চ্যাম্পিয়ন এবং একই গ্রুপে সায়মা জান্নাত সেকেন্ড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া হাতের লেখা (বাংলা) ‘৩-৪’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হুমায়রা জান্নাত ফাতেহা। অন্যদিকে, ইংরেজি হাতের লেখা প্রতিযোগিতার ‘১-২’ গ্রুপে রামিশা তাবাসসুম রাইদা প্রথম রানার-আপ এবং সাদমান আকিব ইহান সেকেন্ড রানার-আপ নির্বাচিত হয়েছে। পাশাপাশি বাংলা স্পেলিং বি (বানান অলিম্পিয়াড) প্রতিযোগিতার ‘কিড ৩-৪’ গ্রুপে প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে সমৃদ্ধ রায়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ ইমাম হোসেন, গভর্নিং বডির সভাপতি, সদস্য, শিক্ষকবৃন্দ প্রমুখ।

জানা গেছে, ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দেশের বৃহত্তম ভাষাবিষয়ক অলিম্পিয়াড ‘Bakeman’s 4th International Language League 2026’-এর গ্র্যান্ড ন্যাশনাল ফাইনালে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকার করে প্রতিষ্ঠানটির ৬ শিক্ষার্থী। তাদের এই সাফল্যে পুরো পঞ্চগড় জেলায় আনন্দের বন্যা বইছে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক ও সনদপত্র তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। এই অনন্য অর্জনে গভীর সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের এই বৈশ্বিক অর্জন মফস্বলের একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমরা সব সময়ই শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং সহ-শিক্ষা কার্যক্রম ও আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। আজকের এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরাও দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চে নিজেদের মেধার আলো ছড়াতে পারে। আমি বিজয়ী সকল শিক্ষার্থী, তাদের নিষ্ঠাবান শিক্ষক এবং সম্মানিত অভিভাবকদের অভিনন্দন জানাই।” উল্লেখ্য, ‘Bakeman’s International Language League’ হলো বাংলাদেশের অন্যতম বৃহত্তম ভাষাবিষয়ক অলিম্পিয়াড, যা প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজন করা হয়। এতে হাতের লেখা, বানান অলিম্পিয়াড, স্পেলিং বি, ভাষাগত জ্ঞানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চলতি বছরের আয়োজনে সারা দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা