• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৫৭ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান।

সোমবার (১২ অক্টোবর) তাঁর নেতৃত্বে সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপ এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি তদারকির অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর যুবদল নেতা জিয়াউদ্দিন, পৌর পূজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল শাস্ত্রীসহ পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান পূজা আয়োজকদের উদ্দেশে বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার পাশাপাশি আয়োজকদের নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। মণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সব ধরনের মাদক প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখতে হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়; এ দায়িত্ব আমাদের সবার। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে তিনি পূজা আয়োজকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং যেকোনো পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা