• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা শার্শায় প্রাণ গেল কাভার্ডভ্যান হেলপারের

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা, যশোর, প্রতিনিধি; / ১১১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি রেইনট্রি কড়ইগাছে ধাক্কা দিয়েছে মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান। এতে আরিফ হোসেন (৩৫) নামে গাড়িটির হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালক রানা (৪০) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী খাজুরা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর থানার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক রানা একই জেলার ধুনট থানার চরশিমুল গ্রামের মজনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নাভারণ থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানটি। খাজুরা জামে মসজিদের সামনে পৌঁছালে কোনো কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে থাকা গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও হেলপার আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃনিজাম উদ্দিন হেলপার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মরদেহ নিয়ে চালক রানা নিজ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন এমন তথ্য স্থানীয়ভাবে জানা গেলেও বিষয়টি নিয়ে পুলিশের বক্তব্য ভিন্ন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার পাল জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা