• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পুলিশের সঙ্গে হাতাহাতি: সীতাকুণ্ডের যুবদল নেতা ইসমাইল বহিষ্কার

রমিজ আলী / ৪০ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে সীতাকুণ্ড মডেল থানায় পেশাগত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যকাজে বাঁধা প্রদানের সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মো. ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিন্ধান্ত কার্যকর করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে গাড়ি রাখা নিয়ে থানার কনস্টেবল এবং ওসির গাড়ি চালক মোঃ শফিককে মারধর করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন।

থানা সূত্রে জানা যায়, রাতে যুবদল নেতা ইসমাইল তার ব্যক্তিগত গাড়ি নিয়ে থানায় যান। এসময় গাড়ি পার্কিং নিয়ে মডেল থানার কনস্টেবল এবং ওসির গাড়ি চালক মো. শফিকের সাথে ইসমাইল হোসেনের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে এতে কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ তাকে আটক করলেও এর চারঘন্টা পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা