আজ ০১ অক্টোবর ২০২৬ খ্রিঃ বিকাল ৩টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ, বুড়িরহাট রোডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুলিশ সদস্য, খেলোয়াড় ও স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডিআইজি মহোদয় খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
খেলাধুলায় সম্প্রীতি, কমিউনিটি পুলিশিংয়ে আস্থা এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে।