• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বগুড়ায় বিশ্ব নদী দিবসের কর্মসূচি, নদী রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি

খাত্তাব হোসেন / ৮৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে নদী দখল ও দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় মানববন্ধন, সচেতনতামূলক কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বগুড়া শহরের সাতমাথায় আয়োজিত এ কর্মসূচিতে তীরের কেন্দ্রীয় কমিটি ও শাহ সুলতান কলেজ শাখার সদস্যরা অংশ নেন। পরে নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি তৌফিকুর রহমান ও নাসরিন সুলতানা সুমি, সাংগঠনিক সম্পাদক রুনি খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাবিহা ও মোরছালিন এবং সহ-দপ্তর সম্পাদক রিফাত।

এ ছাড়া শাহ সুলতান কলেজ শাখার আহ্বায়ক আবুল বাশার মণ্ডল, যুগ্ম আহ্বায়ক জি. এম. রাহাত ও রুমি খাতুন কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে তীরের সাবেক সভাপতি হোসেন রহমান বলেন, “নদী আমাদের জীবন, জীবিকা ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দখল ও দূষণের কারণে নদীগুলো আজ হুমকির মুখে। নদী রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তীরের বর্তমান সভাপতি মেহেদী হাসান বলেন, “অসচেতনতার কারণে নদীতে যত্রতত্র বর্জ্য ফেলা হচ্ছে এবং পানি দূষিত হচ্ছে। নদী রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি।”

শাহ সুলতান কলেজ শাখার আহ্বায়ক আবুল বাশার মণ্ডল বলেন, “নদী রক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। সরকার, প্রশাসন, গণমাধ্যম, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই করতোয়া নদীসহ দেশের সব নদী দখল ও দূষণমুক্ত হয়ে স্বাভাবিক প্রবাহ ফিরে পাক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা