• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

মাদক ব্যবসা ছাড়ার প্রতিশ্রুতি, ওসির উদ্যোগে তাবলিগে দুই ব্যক্তি

আনোয়ার হোসেন (রাজ) / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের কচুয়ায় মাদক নির্মূলে আইনি ব্যবস্থার পাশাপাশি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। সংশোধনের সুযোগ দিতে দুই মাদক কারবারিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের বাসিন্দা শাহজালাল ও হেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিকবার মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হলেও জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন।

এ পরিস্থিতিতে প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের নৈতিকভাবে সংশোধনের উদ্যোগ নেন ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম। এলাকাবাসীর সহযোগিতায় তাদের থানায় ডেকে এনে ইসলামিক নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।

তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে ওই দুই ব্যক্তি কচুয়া থানায় গিয়ে ওসি মোহাম্মদ আজিজুল ইসলামের সঙ্গে দেখা করেন। এ সময় তারা মাদক ব্যবসা ও মাদক সেবন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

তারা আরও জানান, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবেন।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, “শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা চাই তারা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।”

ওসির এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও ধর্মীয়-নৈতিক শিক্ষার মাধ্যমে সংশোধনের সুযোগ তৈরি করা গেলে অপরাধপ্রবণতা কমাতে তা ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা