• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি / ৩৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির নির্দেশনায় কর্মসূচিটি আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।

কর্মসূচিতে নিম, পেয়ারা, জাম, কাঁঠাল, হরতকি, বহেরা ও মেহগনিসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলদহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালেক বিশ্বাস, চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. হারুনুর রশিদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান, ব্যবসায়ী মো. রওশন আরাফিনসহ বিলদহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা