• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

ফরিদপুরে সিভিল সার্জনের নিয়োগ ঘিরে বিক্ষোভ, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

শাহীন হাওলাদার / ৪৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগ বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্র সমাজ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে তাঁর নিয়োগ বাতিলের দাবি জানান।

বিক্ষোভকারীরা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদলের রাজেন্দ্র কলেজ শাখার সাবেক সভাপতি খাইরুল ইসলাম রোমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী রিয়াজ।

বক্তারা অভিযোগ করেন, ডা. এস এম মনজুর-এ-এলাহীর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা এ নিয়োগের বিষয়ে পুনর্বিবেচনার দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, অবিলম্বে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিল করা না হলে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।

তবে ডা. এস এম মনজুর-এ-এলাহীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা