• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কেটে সাবাড়, ক্ষতি ৮ লাখ টাকা

এম এ হোসেন পাটোয়ারী রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমির ফলন্ত পেঁপে বাগান রাতের আঁধারে কেটে একাকার করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম।
​গত বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এই নৃশংস ও বর্বর ঘটনা ঘটে। ভুক্তভোগী শফিকুল ইসলাম ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে।
​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম নিজ মেধা ও শ্রমে ৪৪ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করেছিলেন। অধিকাংশ গাছেই ধরেছিল থোকা থোকা পেঁপে। শত কষ্ট অর্জিত স্বপ্ন পুরণের পথেই ছিলেন তিনি। কিন্তু বুধবার দিবাগত রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত গোপনে বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এক এক করে প্রায় ৪১০টি ফলন্ত পেঁপে গাছ কেটে মাটিতে ফেলে দেয়। পরদিন সকালে বাগানে গিয়ে নিজের হাড়ভাঙা খাটুনির এই করুণ দশা দেখে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক।
​অশ্রুসিক্ত চোখে ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, “পূর্বশত্রুতার জেরে শত্রুরা রাতের আঁধারে আমার স্বপ্ন শেষ করে দিল। প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলে রেখে গেছে। এতে আমার অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, পেঁপে গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা