• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন সভাপতি ছানাউল্লাহ, সম্পাদক আনোয়ার হোসেন

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা মডেল মসজিদে উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ সানাউল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শাহাদৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, এবং শেরপুর উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন।

আলোচনা সভা শেষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর ধুনট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে পুনঃ সভাপতি হাফেজ মোঃ সানাউল্লাহ্ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হন।
এ ছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি শিদ্ধির আহম্মেদ , সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক চাদনী আকতার,ও শিরিন সুলতানা।
সভায় বক্তারা বলেন, মউশিক শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, তাদের ন্যায্য দাবি আদায় এবং শিক্ষক সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা