• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস

মানিকগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মো: আজহার হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মানিকগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব,সহ-সভাপতি লাভলী ইয়াসমিন রুমি, সাংগঠনিক সম্পাদক মাসুমা খান মুক্তিসহ আরও নেতৃবৃন্দ।

র‌্যালিটি শহরের বিজয় মেলা মাঠসংলগ্ন স্মৃতিসৌধ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে পুরো শহর মুখরিত করে তোলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিল রশিদ খান জামিল, এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট নুরতাজ আলম বাহার পিপি,গোলাম কিবরিয়া সাইদ,রফিক উদ্দিন ভূইয়া হাবু,গোলাম আবেদিন কায়সার।
এছাড়াও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বক্তব্য রাখেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা