• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সান্তাহারে জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যার দিকে সান্তাহার জংশনে পৌঁছালে পোড়াল/পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে সান্তাহার জংশন কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। লাইনচ্যুত বগিটি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল জানান, সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

তিনি আরও জানান, বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা