• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

এম এ হোসেন পাটোয়ারী রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলা শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন ও সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নির্ধারিত স্থানে নতুন অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে।

​গত সোমবার বিকেলে পীরগাছা শাপলা চত্বর এলাকার কারামতিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে আয়োজিত এক সুধী ও শ্রমিক সাধারণ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ স্ট্যান্ডের যাত্রা শুরু হয়।
​সমাবেশ শেষে নবগঠিত ‘পীরগাছা পশ্চিম শাপলা চত্বর অটোরিকশা স্ট্যান্ড’ পরিচালনার জন্য ৯ সদস্যের একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মোঃ আজাদুল ইসলাম সভাপতি এবং মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
​কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
​সহ-সভাপতি: বাদশা মিয়া, হেলাল হোসেন ও আশরাফুল মিয়া
​যুগ্ম সাধারণ সম্পাদক: রাসেল মিয়া ও নজরুল ইসলাম
​অর্থ সম্পাদক: মোঃ মিনহাজুল ইসলাম
​সহ-অর্থ সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম
​শ্রমিক নেতা শামিম আল মামুনের সভাপতিত্বে এবং আব্দুস ছাত্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম (রাঙ্গা)।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশীদ মুকুল এবং পীরগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​বক্তারা বলেন, পীরগাছা সদরের অনিয়ন্ত্রিত যানবাহন ও অনিয়ম দূর করতে সুনির্দিষ্ট স্ট্যান্ডের ভূমিকা অপরিসীম। এ উদ্যোগের ফলে একদিকে যেমন সাধারণ পথচারী ও যাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক হবে, অন্যদিকে ব্যবসায়ী ও চালকদের ভোগান্তি লাঘব হবে। পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে নবগঠিত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা