• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পাবনা সদর থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

হৃদয় হোসেন, পাবনা প্রতিনিধি:

পাবনা সদর থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা সদর থানাধীন রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. কিরণ বিশ্বাস। তিনি পাবনা জেলার রাজাপুর গ্রামের মো. রাজু বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পাবনা সদর থানায় কর্মরত এসআই মো. আরিফুল ইসলাম ও এএসআই সবুজ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা কিরণ বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানা পুলিশ জানায়, নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় এবং পাবনা সদর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় অপরাধী গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা