• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

তিতাস নদীর তীরে দেড় কোটি টাকার পণ্যবাহী নৌকাডুবি

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ধরনের পণ্য নিয়ে একটি বড় নৌকা ডুবে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ ০৭ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার বড়বাজার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পণ্য বহন করার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য বোঝাই করে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল।

এ সময় নদীর স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেল এবং একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। এর পরপরই নৌকাটি উল্টে যায় এবং এর ওপর থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়।

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী জানান, ওই নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ ও চিনিসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ছিল।

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, নৌকাটিতে প্রায় দেড় কোটি টাকার বেশি মূল্যের মালামাল ছিল। ঘটনার পর থেকেই ডুবে যাওয়া নৌকা এবং পানিতে ভেসে যাওয়া বা তলিয়ে যাওয়া মালামাল উদ্ধারে স্থানীয় লোকজন ও শ্রমিকরা জোরেশোরে কাজ শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা