• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ-২ মাদক কারবারি আটক

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টার:

(৫০ বিজিবি)’র বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে।রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে বেতনা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩৬৩/২-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর থানাধীন ঠাকিঠুকি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—মোঃ সাদিকুল ইসলাম (২৮), পিতা-সমির আলী এবং মোঃ জাকির হোসেন (২২), পিতা-জাহাঙ্গীর আলম। তারা উভয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ভবোনন্দপুর গ্রামের বাসিন্দা।আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।পরবর্তীতে আটক দুই আসামিকে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা