• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সম্পত্তি বিরোধে নারীকে মারধর, দোকান ভাঙচুর ও লুটপাট

আকতারুজ্জামান, তানোর (রাজশাহী) প্রতিনিধি / ৪৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে গুরুতর জখম, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। (৩ সেপ্টেম্বর) উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মালশিরা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী হিরা বিবি বাদী হয়ে একই গ্রামের রাম বিলাশের ছেলে রাম চরণ চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে তানোর থানায় এজাহার দায়ের করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সকালে রাম চরণ চৌধুরী কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ ওই এলাকায় গিয়ে একটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় বাধা দিতে গেলে মজিদা বেওয়া নামে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পরে তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্বজন ও প্রত্যক্ষদর্শীরা।

আহত মজিদা বেওয়ার অভিযোগ, হামলার সময় তার দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে দোকান ভাঙচুরের ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

গুরুতর আহত মজিদা বেওয়াকে তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিবারের দাবি, হামলায় তার হাতের দুটি আঙুল ভেঙে গেছে এবং হাঁটুর হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন।

এদিকে, ঘটনার পর আসামিপক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে তাদের দাবি। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে তদন্তের জন্য থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা