• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বোয়ালমারীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি / ২৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

‘মেধা, সততা, দেশপ্রেমে, গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা শাখা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বোয়ালমারী মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। এমনভাবে জীবন গড়তে হবে, যাতে দিনের আলোতে সবার সামনে নিজের প্রতিটি কাজ করতে কোনো সংকোচ না থাকে।

তিনি বলেন, পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই জীবনের চূড়ান্ত অর্জন নয়। এই সাফল্যকে ভিত্তি করে উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় এখন থেকেই শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।

দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. ইউসুফ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুয়াজ বিল্লাহ।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের মাধ্যমে কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরে শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে তাদের হাতে ক্রেস্ট, ফুল, বই ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দীন মোল্লা।

এ সময় সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা