• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পঞ্চগড়ে ৩৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, দেওয়া হলো ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী

নিজস্ব প্রতিবেদক; / ৫৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মামুন রহমান, নিজস্ব প্রতিবেদক;

পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখা। অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা শহরের নিমনগর এলাকায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের সাহিত্য সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় সংসদের সাবেক পাঠাগার সম্পাদক ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি এবং কামাত কাজলদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান, এবং ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি নূরে আলম সালেহীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি রাশেদ ইসলাম। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মুহিবুল্লাহ মুহিব।
বক্তারা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার জিপিএ-৫ পাওয়া মোট ৩৫০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতিগণ, পাঁচ উপজেলার দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা