• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

‎রি.কে.এস পরীক্ষায় বাজিমাত, গঙ্গাচড়ায় ২৬ শিক্ষার্থী সংবর্ধিত ‎

‎মোঃ আবদুস সালাম ‎রংপুর প্রতিনিধি; / ৩২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার সকালে (৫ সেপ্টেম্বর) বেতগাড়ীর শবনম শাহনাজ চৌধুরী আইডিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বেতগাড়ী ইউনিয়ন শাখার আমির মো. শাহ আলম এবং রাজধানী টিভির রংপুর ব্যুরো প্রধান মো. রফিকুল ইসলাম সাবুল।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শবনম শাহনাজ চৌধুরী আইডিয়াল মডেল স্কুলের পরিচালক মো. বুলু মিয়া।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ যারা বৃত্তি পেয়েছে, তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
‎
‎বিশেষ অতিথি রাজধানী টিভির রংপুর ব্যুরো প্রধান মো. রফিকুল ইসলাম সাবুল বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা থাকে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। মেধার যথাযথ বিকাশে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন।”
‎
‎সভাপতির বক্তব্যে স্কুলের পরিচালক মো. বুলু মিয়া বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত। তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দিতেই এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও নৈতিক শিক্ষায় এগিয়ে নিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
‎
‎অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা