• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বাবার চলে যাওয়ার ৯ বছর, শান্তি রঞ্জন সাহার স্মরণে ছেলের আকুতি

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; / ১৬২ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সর্বশ্রেষ্ঠ ও কিংবদন্তি পাঞ্জাবি সেলাইয়ের কারিগর শান্তি রঞ্জন সাহার নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে ২৮ আগস্ট ত্রিসন্ধ্যায় পরিবারের সকলকে চিরতরে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও তার শূন্যতা আজও অনুভব করছে পরিবার ও শুভানুধ্যায়ীরা।

​সাংবাদিক সাধন সাহা জয়ের বাবা প্রয়াত শান্তি রঞ্জন সাহা শুধু একজন দক্ষ কারিগরই ছিলেন না, বরং নবীনগরে পাঞ্জাবি তৈরির শিল্পে তিনি ছিলেন অনন্য। আজও তার সেই হাতের কাজ ও কারিগরি দক্ষতার স্থান কেউ দখল করতে পারেনি। বাবা হারানোর বেদনা এখনো স্বজনদের তাড়িয়ে বেড়ায়, যা সহজে মেনে নেওয়ার মতো নয়।

​পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর পর বাবার ছবিগুলো আজও সেই স্মৃতিচিহ্ন আর মুহূর্তগুলোই পরিবারের সম্বল।

​বাবার স্মৃতিচারণ করে সাংবাদিক সাধন সাহা জয় বলেন, “আজ আমার বাবা আমাদের মাঝে নেই, মনে হয় যেন কোথাও বেড়াতে গেছেন।

কিন্তু বাস্তবতা হলো, আর কোনো দিন বাবাকে ডাকতে পারব না। আমার বাবা জীবিতকালে যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকেন কিংবা কোনো ভুলত্রুটি করে থাকেন, তবে তার সন্তান হিসেবে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। সবাই তাকে ক্ষমা করে দেবেন।”

​প্রয়াত শান্তি রঞ্জন সাহার বিদেহী আত্মার শান্তি কামনায় এবং সৃষ্টিকর্তা যেন তাকে ভালো স্থানে রাখেন, সেজন্য নবীনগরবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছে তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা