• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ঘাটাইলে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মো:ফারুক আহমেদ (ঘাটাইল)ঃভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ।ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ।সেই পুন্য পালন হয় জন্মাষ্ঠমী।সনাতন ধর্ম অনুযায়ী ,যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ধরায় নেমে আসে। এই বিশ্বাস কে সামনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগ সনাতন ধর্মালম্বীদের উপস্থিতিতে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫৩তম উদযাপিত হয়েছে।প্রতিবছর ভাদ্রমাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়।দিনটি উপলক্ষে সকাল থেকে ভক্তরা উপোষ থেকে শ্রীমদ্ভগবত গীতা পাঠ লীলা কির্ত্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার(৪সেপ্টম্বর) বিকাল ৩টায় পৌর এলকায় অবস্থিত শান্তিনগর সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্র পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্দিরে গিয়ে শেষ হয়।সার্বজনীন হরি মন্দির আয়োজিত,শোভাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অধির চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য,বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক কার্ত্তিক দত্ত, পৌর কমিটি সাধারণ সম্পাদক জিতেন্দ্র আর্য্য বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র গুহ রায়,সদস্য সচিব অরুন জ্যোজি সান্যাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা