• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

মোঃ আমিনুর রহমান ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৩৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

গোয়েন্দা নজরদারির ভিত্তিতে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইসলামপুর এলাকার মোঃ বেলাল মিয়া, পিতা- মৃত আকবর আলী এবং মোঃ মানিক উদ্দিন, পিতা- রমিজ উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিনের সমন্বয়ে পুলিশের একটি দল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি আভিযানিক দল অংশ নেয়।

অভিযানের সময় অভিযুক্তদের বসতবাড়ির গোয়ালঘর, খড়ির মাচা ও ধানের গোলা থেকে ৪২টি বস্তায় মোট ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিরা অসাধু উপায়ে স্থানীয় সার ডিলারদের কাছ থেকে বিপুল পরিমাণ সার সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করেছিলেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলার সার বিতরণ প্রক্রিয়ায় পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধভাবে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ সতর্ক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা