• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

টেকনাফ থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার জেলা প্রতিনিধি, জামাল উদ্দীন

কক্সবাজারের উখিয়ায় বিজিবির চেকপোস্টে অভিযান চালিয়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়িচালক মো. ওমর ফারুক (১৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি চেকপোস্টের কাছে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং বিজিবির ডগ ‘হেনরি’ (নারকোটিক্স) দিয়ে গাড়িটিতে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে ডগ হেনরি গাড়ির চালকের স্টিয়ারিংয়ের কাছে সন্দেহজনক অবস্থান শনাক্ত করে। পরে সেখানে অভিনব কায়দায় পলিথিনের ভেতরে নীল রঙের পলিথিন দিয়ে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাড়িচালক মো. ওমর ফারুক (১৯), পিতা—আলী হোসেন, গ্রাম—তুতখালী, ডাকঘর—পিএমখালী, থানা ও জেলা—কক্সবাজারকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত চাঁদের গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছে, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

বিজিবি আরও জানায়, গাড়িটি বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

আটক ব্যক্তি ও জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা