• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

জনগণের সাথে প্রতারণা নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির লক্ষ্য; এমপি মিলন

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

বিএনপি জনগণের সাথে প্রতারণা করে না, প্রতিশ্রুতি বাস্তবায়নই মূল লক্ষ্য। অতীতে বিএনপি যা বলেছে, ক্ষমতায় গিয়ে তা পালন করেছে। নির্বাচনী ইশতেহার শুধু ভোটের জন্য নয়, জনগণের কল্যাণে বাস্তবায়ন করা হবে। গণতন্ত্র, উন্নয়ন ও ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেন এমপি মিলন।

নির্বাচনে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে বলে জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্র পুনর্গঠনে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ‘জুলাই সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১লা সেপ্টেম্বর (২০২৬) দুপুর সময়ে মোহনপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশেষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, আগামী দিনে দেশে একটি দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গড়ে তোলার বিষয়ে তিনি আশাবাদী। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও ভারসাম্য প্রতিষ্ঠায় এ ধরনের সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিরোধী রাজনৈতিক দল ও সমমনা গোষ্ঠীগুলোর প্রতি রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরশ্রীকাতরতা কিংবা কোনো আগ্রাসী বা সাম্রাজ্যবাদী শক্তির ফাঁদে পা দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা উচিত নয়।
১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে শফিকুল হক মিলন বলেন, অতীতে ষড়যন্ত্রমূলক পদক্ষেপের পরিণতি শুভ হয়নি। এবারও স্বৈরাচারী বা পরাজিত শক্তির কোনো চক্রান্তে কেউ পা দিলে তার পরিণতি কারও জন্য ভালো হবে না।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গে সংসদ সদস্য মিলন বলেন, বর্তমান পরিস্থিতির পেছনে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব রয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রভাব দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতেও পড়েছে।

তিনি বলেন, এ সংকট কৃত্রিমভাবে সৃষ্টি করা কোনো বিষয় নয়; এর সঙ্গে বৈশ্বিক পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে।

সংকট মোকাবিলায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে সংসদে এসে বিভিন্ন সংসদীয় কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মিলন বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে সমস্যার সমাধান খুঁজতে হবে।
এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুর উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীমুল ইসলাম (মুন)। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার সামসুজ্জোহা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আব্দুল করিম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাসুদ রানা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা, সদস্য সচিব ববিতা খাতুন, সিনিয়র যুগ্ন আহবায়ক (সাবেক ইউপি সদস্য) নাসিমা আক্তার বেলী।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক
রাইসুল ইসলাম রাসেল,
উপজেলা যুবদলের নেতা মির্জা শওকত, নাহিদ পারভেজ হিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার; মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর-ই আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন; বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন; রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রুস্তম আলী, সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক আনসার আলী মীর, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, বিএনপি নেতা মোহাম্মদ আলী বাচ্চু, পৌর যুবদলের আহ্বায়ক শাহিন আলম, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবু হেনা কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর বাবুল আক্তার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা