• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

গোসলের জন্য রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: / ৪২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে পানিভর্তি বালতিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা ওই গ্রামের আশিক মোল্লার একমাত্র সন্তান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে আয়েশাকে ঘরের ভেতর বিছানায় ঘুম পাড়িয়ে রেখে তার মা বাড়ির বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর জন্য বাড়ির ভেতর থেকে কিছুটা দূরে একটি বড় বালতিতে পানি ভরে রাখা হয়েছিল। একপর্যায়ে ঘুম ভেঙে গেলে আয়েশা হামাগুড়ি দিয়ে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের বাইরে চলে যায়।
পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর আয়েশাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির বাইরে রাখা পানিভর্তি বালতিতে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানহারা বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা