• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বারাকপুর খেয়াঘাটে অতিরিক্ত যাত্রী বহনে পানিতে পড়লেন নারী

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

‎মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ

‎দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা পারাপারের সময় পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীদের দাবি, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা পারাপার করা হচ্ছিল। এ সময় এক নারী পানিতে পড়ে যান। তবে তাৎক্ষণিকভাবে তার কী ধরনের ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

‎স্থানীয়দের আশঙ্কা, এভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা চলাচল অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একটি সামান্য অসতর্কতাই কেড়ে নিতে পারে একটি প্রাণ।

‎এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বারাকপুর খেয়াঘাটে নৌকার ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পারাপার নিশ্চিত, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎আজ একজন পানিতে পড়েছেন—আগামীকাল যেন আরও বড় দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

‎নিরাপদ পারাপার সবার অধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা