মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ
দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা পারাপারের সময় পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা পারাপার করা হচ্ছিল। এ সময় এক নারী পানিতে পড়ে যান। তবে তাৎক্ষণিকভাবে তার কী ধরনের ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা চলাচল অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একটি সামান্য অসতর্কতাই কেড়ে নিতে পারে একটি প্রাণ।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বারাকপুর খেয়াঘাটে নৌকার ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পারাপার নিশ্চিত, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আজ একজন পানিতে পড়েছেন—আগামীকাল যেন আরও বড় দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
নিরাপদ পারাপার সবার অধিকার।