• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সেনবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, মেধাবী শিক্ষার্থী ও রোগীদের পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ, সেনবাগ উপজেলা প্রতিনিধি:

​নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, আর্থিক অসচ্ছলতায় ভোগা মেধাবী শিক্ষার্থী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীসহ মোট ১৬ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রায় এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে ফাউন্ডেশনটি।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সেনবাগের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। এ সময় ফাউন্ডেশনের আহ্বায়ক মাহমুদুর রহমান রাকিব, সদস্য সচিব মাইন উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে ফাউন্ডেশন নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

​আয়োজকরা জানান, বিশেষ করে আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখা, জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসায় সহযোগিতা এবং দুর্যোগ ও বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ফাউন্ডেশনের চলমান মানবিক উদ্যোগগুলোর অন্যতম।

​ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের কার্যক্রম কেবল আর্থিক সহায়তা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই ছিলোনিয়া ইউনিয়নের উপকারভোগীদের মাঝে এই শিক্ষা, চিকিৎসা ও দুর্দশাগ্রস্তদের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা