• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আল আমিন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধীনস্থ বিজিবির একটি টহল দল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), শিশু আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনোহরপুর মালিকপাড়া এলাকায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা