• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

কটিয়াদী থানায় হামলার হুমকি ও ওসিকে গালাগাল, তদন্তে পুলিশ

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

​কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুল পরিমাণ বৈঠা জব্দের ঘটনার পর এবার সংশ্লিষ্ট থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

​থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার ওই হুমকিমূলক পোস্ট দেওয়া হয়। ঘটনার পরপরই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

​এর আগে বুধবার রাতে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করা ৪০০টি বৈঠা উদ্ধার করে পুলিশ। কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজারের একটি আসবাবের দোকানে অভিযান চালিয়ে এসব বৈঠা জব্দ করা হয়। সে সময় বৈঠা বানানোর কারিগর জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে যার নির্দেশে এসব বৈঠা তৈরি হচ্ছিল, সেই রঞ্জু অভিযানের খবর পেয়ে আগেই সটকে পড়েন।

​কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ফেসবুকে ঢুকে তিনি ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের অ্যাকাউন্ট থেকে দেওয়া থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ও কুরুচিপূর্ণ স্ট্যাটাসটি দেখতে পান। তাঁর মতে, এটি একটি ভুয়া আইডি। পোস্টটিতে কারা লাইক, কমেন্ট বা শেয়ার করেছেন এবং আইডির ফ্রেন্ডলিস্টে কারা রয়েছেন—তা খতিয়ে দেখে হুমকিদাতার নাগাল পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। ইতিমধ্যে জিডি করা হয়েছে এবং প্রযুক্তির মাধ্যমে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করার কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা