• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বাঘা শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হামিদ মিয়া,বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হানিফের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর আলী ও রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক তাহামিদুল ইসলাম, সুখী পান্ডে, মোঃ আলাউদ্দিন, শামসুদ্দিন আহমেদ মারুফ ও মোস্তাফিজুর রহমান এটম। এছাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল গালিব বক্তব্য রাখেন।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডঃ মোঃ আব্দুল সালাম, লিটন ভূঁইয়া, সোহেল রানা, আকতার হোসেন, সোনিয়া বেগম, সুমিতা, হাসান মাহমুদ, বিথী, জহুরুল হক টনিজ ও শরিফা বেগম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় ভালো ফলাফল, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, শৃঙ্খলা রক্ষা ও কলেজের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

সভায় কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল হামিদ মিঞা,
বাঘা, রাজশাহী,তারিখ: ১৯-১১-২০২৬
মোবাইল: ০১৭১৯৯৩৩৩৫৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা