• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বিশ্বজিৎ সিংহ রায়,মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা এলাকায় নিজেদের বৈধ জায়গায় ব্যাবসা বন্ধের নির্দেশের প্রতিবাদে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদমান আকিফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার ঘরমালিক ও ব্যবসায়ীরা।
(১৭ নভেম্বর) মঙ্গলবার সকালে নহাটা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদমান আকিফ নহাটা বাজারে গিয়ে সকল ব্যবসায়ীদের বলেন, সরকারী সম্পত্তিতে অবৈধভাবে ব্যাবসা করিতেছেন আপনারা ব্যাবসা বন্ধ করুন । ব্যাবসা করতে হলে লিজ নিন । তানাহলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হইবে। এ বিষয়ে ঘোষণা দেওয়ার পর পুরা বাজার বনিক সমিতির সকল ঘরমালিক ও ব্যাবসায়ীরা বলেন, তারা বৈধ জমিতে ব্যাবসা করছেন তাদের সাথে কেন প্রশাসন অবিচার করবে। প্রশাসনের অবিচারের প্রতিবাদেই সংবাদ সম্মেলন করেন নহাটা বাজারের ব্যাবসায়ীরা।

নহাটা বাজার বনিক সমিতির সভাপতি মো: মনির হোসেন সংবাদ সম্মেলনে লিখিত সংবাদ পাঠ করে বলেন, এই মর্মে আমরা নিম্ন স্বাক্ষরকারী ঘর মালিক ও ব্যাবসায়ীগন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাইতেছি যে, বৈধ কাগজপত্র থাকা সত্বেও মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সাদমান আকিফ বিনা নোটিশে সশরীরে বাজারে উপস্থিত হইয়া ব্যাবসায়েিদর ঘর বন্ধ করার নির্দেশ দেন। বলেন, বাজারে প্রায় শতভাগ লোক অবৈধভাবে ব্যাবসা করিতেছেন। এই জমিগুলো সরকারী সম্পত্তি । আমি বাজারের জমি লিজ প্রদান করিব। তাই যাহারা লিজ নিতে ইচ্ছুক তাহারা মহম্মদপুর ভুমি অফিসে যোগাযোগ করুন। অন্যথায় আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করিব। এসিল্যান্ড মহোদয়ের এ ধরনের গর্হিত আদেশে ব্যাবসায়ী ও ঘর মালিক মর্মাহত । এই আদেশ বাস্তবায়ন হলে বৈধ কাগজধারীরা ক্ষতিগ্রস্থ হবেন।
অতএব কোনো বেআইনী আদেশে যেন কোন ঘর মালিক ও ব্যাবসায়ী ক্ষতিগ্রস্থ ন হয় এই কারনে মুলত সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, নহাটা উনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাহামুদ হোসেন, নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: বাবলু মোল্যা, নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মতিয়ার রহমান, সমাজ সেবক মো: আক্কাস শেখ, নহাটা ইউপি সদস্য মো: ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: বাহারুল ইসলাম, চাকুলিয়া মাদ্রাসার সুপারেনটেনডেন্ট জামাতের ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর শাকুর, নহাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জেড, নহাটা ইউনিয়ন যুবদলনেতা আবুল হাসনাত পান্নু, বিএনপি নেতা ইমদাদুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা সহকারী কমিশনার ভুমির এমন আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে মহম্মদপুর সহকারী কমিশনার ভুমি মো: সাদমান আকিফ বলেন, সরকারী জমিতে নহাটা বাজারে অবৈধভাবে ব্যাবসা চালিয়ে আসছেন ব্যাবসায়ীরা । সরকারের নির্দেশে আইন অনুযায়ী আমি তাদেরকে বলেছি ব্যাবসা করতে হলে সরকারের নিকট থেকে লিজ নিয়ে বৈধ ভাবে ব্যাবসা করুন। অবৈধভাবে সরকারী সম্পত্তি কেহ ব্যাবহার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা