• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সিংড়ায় ৩১ সদস্যের নিরাপদ সড়ক চাই কমিটির অনুমোদন

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে নবগঠিত এ কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির তালিকা তুলে দেন নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী ও দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন।
নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সচেতনতা ও আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এ সময় তিনি নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা