• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছে পৌর বিএনপি

মোঃ রুবেল ইসলাম (দেবীগঞ্জ) পঞ্চগড় প্রতিনিধি; / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পৌর বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান প্রধান সড়কের দুই পাশে জমে থাকা বালু ও ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে।

​দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকারের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
​অভিযানের আওতায় এশিয়ান হাইওয়ের আব্দুলপুর থেকে মডেল মসজিদ হয়ে পোস্ট অফিস মোড় পর্যন্ত এবং করতোয়া সেতু থেকে পাকুড়ীতলা পর্যন্ত সড়কের দুই পাশে জমে থাকা বালু ও আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এতে সড়কগুলোর সৌন্দর্য ফেরার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলের ভোগান্তি কমছে। কর্মসূচিতে দেবীগঞ্জ পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি দুলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​আয়োজকরা জানান, দেবীগঞ্জ পৌরসভার পরিবেশ সুন্দর ও জনসাধারণের চলাচলের উপযোগী রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কোনো একদিনের লোকদেখানো কর্মসূচি নয়; বরং পর্যায়ক্রমে পৌর এলাকার অন্যান্য সড়ক ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলেও এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
​নেতৃবৃন্দ আরও বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখা কেবল কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়, এটি নাগরিকদের সম্মিলিত দায়িত্ব। তাই একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পৌরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
​এদিকে, পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে পৌর বিএনপির এই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা