নিজস্ব প্রতিবেদক, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি সফল মেগা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৪নং দীঘলবাক ইউনিয়ন শাখা এবং খিদমাত আল-ফুকারা সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই মহৎ কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন স্তরের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
গত রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং জরুরি মুহূর্তে রক্তের সংকট নিরসনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। ক্যাম্পেইনের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ কাউন্সেলিং পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে রক্তদানের বিভিন্ন স্বাস্থ্যগত উপকারিতা এবং মানবিক দিক নিয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
তাছাড়া উভয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা সার্বিকভাবে ক্যাম্পেইনটি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তুলতে পারলে সমাজে রক্তের সংকট অনেকাংশে কমে যাবে। আজকের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী।” বক্তারা ভবিষ্যতেও জনকল্যাণমূলক এবং সমাজগঠনমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সফলভাবে ক্যাম্পেইন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।