নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন করার লক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। প্রকাশিত এই চূড়ান্ত তালিকায় সেনবাগ উপজেলা থেকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. নুর নবী (বাচ্চু)।
জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে (২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) স্মারক নং-০৫.৪২.৭৫০০.০০০.০০৭.১৫.০০০২.২৬-১৬ মূলে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এর আগে, জাতীয় ক্রীড়া পরিষদের জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ২৪.৪ অনুচ্ছেদে অর্পিত ক্ষমতাবলে গত ৪ নভেম্বর নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। প্রকাশিত খসড়া তালিকার বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে মোট ৭টি আপত্তি জমা পড়ে।
পরবর্তীতে গত ১০ নভেম্বর বিকেল ৩টায় এসব আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৭টি আপত্তির মধ্যে ৬টি নামঞ্জুর করা হলেও ১টি আপত্তি মঞ্জুর করা হয়। আপত্তি মঞ্জুরের ফলে খসড়া তালিকার ২৬ নম্বর ক্রমিকে থাকা পৃষ্ঠপোষক প্রতিনিধি ভোটার মনির চৌধুরীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। সব প্রক্রিয়া সম্পন্ন করে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
জেলা প্রশাসক ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক মনোনীত প্রতিনিধিদের তালিকায় গঠনতন্ত্রের ৮.১১ অনুচ্ছেদ অনুযায়ী সেনবাগ থেকে মো. নুর নবী (বাচ্চু) স্থান পেয়েছেন। এর মাধ্যমে আসন্ন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সেনবাগের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্তরা হলেন:
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ ঘিরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এখন এই চূড়ান্ত তালিকার ভিত্তিতে পরবর্তী নির্বাচনী কার্যক্রম ও ভোটগ্রহণের পথ সুগম হলো।