• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বাঘের আগমনে সরগরম গাজীপুর সাফারি পার্ক

শফিকুল ইসলাম / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে প্রাণী বিনিময় চট্রগ্রাম চিড়িয়াখানায় ছয়টি জেব্রা দিয়ে গাজীপুর সাফারি পার্কে আনা হলো তিনটি বাঘ। এতে গাজীপুর সাফারি পার্কে পূর্বের ৭টি বাঘের সাথে যুক্ত হয়ে ১০টি বাঘের বিচরণ হল।

শুক্রবার(১৩ নভেম্বর) সকালে প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ আনা হয়েছে গাজীপুর সাফারি পার্কে । আর এখান থেকে ছয়টি জেব্রা যাবে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এর মধ্যে তিনটি জেব্রা গত ১১ নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে, বাকি তিনটি অচিরেই পাঠানো হবে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, শুক্রবার ভোরে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে। বাঘ তিনটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। এরা স্বাভাবিক খাবার খাচ্ছে এবং পরিপূর্ণ সুস্থ রয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, সাফারি পার্কে আনা তিনটি বাঘের মধ্যে দুটি নারী ও একটি পুরুষ বাঘ। আপাতত এদেরকে আলাদা বেষ্টনী বা হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে দেওয়া হবে। সেখানে সব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, তিনটি বাঘই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। এদের বয়স কম, এ জন্য প্রজননের মাধ্যমে এদের বংশবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি।

পার্কের কর্মকর্তারা আরও জানান, বাঘের বিনিময়ে তিনটি জেব্রা গত বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আরাও তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

পার্ক কর্তৃপক্ষ জানান,এ বাঘ গুলোর আগমনে শীতের মৌসুমে দর্শনার্থীদের অতিরিক্ত মনোরঞ্জনের ব্যবস্থা হবে।

প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে এর আগে সাফারি পার্কে দুটি জলহস্তী আনা হয়েছিল। ২০১৮ সালে ঢাকা চিড়িয়াখানায় ৬টি সিংহ দিয়ে সেখান থেকে আনা হয় জলহস্তী।

গাজীপুর সাফারি পার্কে ৩,৬৯০ একর আয়তনের ভূমিতে বর্তমানে ৬০ প্রজাতির প্রায় তিন হাজার প্রাণী রয়েছে। খোলা স্থানে বন্যপ্রাণীর

অবাধ বিচরণ দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর ভিড় জমে এখানে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি বা উৎসবের ছুটিতে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থীও আসে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা