• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ

মুছে ফেলা হলো শহীদ মীর মুগ্ধর নাম ও মুখাবয়ব

সাধন সাহা জয় / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে।

এতে স্মৃতিস্তম্ভে থাকা শহীদ মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও তাঁর নাম মুছে ফেলা হয়েছে। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করার ঘটনা ঘটেছিল।

বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেলে চিনাইর এলাকায় স্থাপিত স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

একই স্মৃতিস্তম্ভে বারবার এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা