• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি; / ৩১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে র‌্যাঅনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকেই খন্ড খন্ড মিছিলে সুনামগঞ্জ শহরের ুরাতন বাসস্ট্রেশন এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ- ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক,মোঃ আকবর আলী,নাদীর আহমদ,মোঃ রেজাউল হক,আ ত ম মিসবাহ,এড. শেরেনুর আলী,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাতি আমিনুর রশিদ আমীন,সিনিয়র সহ সভাপতি সোহল আহমদ,সাধারন সম্পাদক এড, মামুনুর রশিদ কয়েছ,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারাচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এড. দীপংঙ্কর বণিক সুজিত,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ প্রমুখ।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর কেবল অতীতের কোন স্বরণের দিন নয়। এটি গণতন্ত্রে অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। এছাড়া বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তারা। তারা আরো বলেন,বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে অনেকেই আবুল তাবুল বকছেন। ওদের ব্যাপারে সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা