• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

​কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাহিদুল ইসলাম খন্দকার মাদারীপুর জেলা প্রতিনিধিঃ / ৩৬ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতসা হয়েছে। দিবসটি উপলক্ষে কালকিনিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আনিসুর রহমান তালুকদার খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী দিন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় এ দিনের চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে।”
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা