• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীর ‘বায়তুল ক্বারার গোলাম হাবিব শিশু সদন’-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ওমর ফারুক,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারীর চর খেদাইমারীতে অবস্থিত বায়তুল ক্বারার গোলাম হাবিব শিশু সদন (স্থাপিত: ২০০২ ইং, রেজি: নং-কুড়ি-৪৭০/২০০৪ ইং)। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মৌলিক শিক্ষা ও আবাসন নিশ্চিত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অত্র এতিমখানা ও মাদ্রাসায় প্রায় ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ৬০ জনই চরম সুবিধাবঞ্চিত, অনাথ ও এতিম। তবে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ভবনের অভাবে কোমলমতি শিশুদের খোলা বারান্দায় অত্যন্ত কষ্টের মধ্যে ক্লাস করতে হচ্ছে। শুধু শ্রেণীকক্ষের ঘাটতিই নয়, তীব্র আবাসন সংকট ও প্রয়োজনীয় বেঞ্চের অভাবে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির চতুর্দিকে কোনো বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। বাউন্ডারি ওয়াল না থাকার কারণে যত্রতত্র গরু-ছাগলসহ বিভিন্ন গবাদি পশু ভেতরে ঢুকে পড়ে, যার ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা। মাদ্রাসার সার্বিক অবস্থা ও সংকট নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন: ম্যানেজিং কমিটির সেক্রেটারি জনাব মোঃ ফজলুল হক প্রামানিক: “আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে, কিন্তু ভবনের অভাবে বাচ্চারা বারান্দায় কষ্ট করে ক্লাস করছে। বাউন্ডারি ওয়াল ও নিরাপত্তা গেট না থাকায় নিরাপত্তাহীনতায় গবাদি পশুর সাথে ঝুঁকিপূর্ণভাবে ক্লাস নিতে হচ্ছে। এই অবস্থায় অভিভাবক, এলাকাবাসী, স্থানীয় প্রশাসন ও সরকারের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।” নূরানী শাখার শিক্ষক মোঃ মিজানুর রহমান: “আমাদের প্রতিষ্ঠানে ৮ জন পুরুষ শিক্ষক ও ২ জন মহিলা শিক্ষিকা সততার সাথে সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু অর্থের অভাবে শিক্ষক-শিক্ষিকাদের বেতন সংকুলন করাই এখন কঠিন হয়ে পড়েছে।” মাদ্রাসার সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম: “একপ্রকার শুধু মহান আল্লাহর অশেষ ইচ্ছাতেই এই মাদ্রাসাটি টিকে আছে ও চলছে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে কার্যকর নজরদারি ও সহযোগিতা প্রয়োজন।” জেনারেল শিক্ষক মোঃ শফিউল ইসলাম: “আমাদের অনাথ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সর্বোচ্চ যত্ন নিয়ে সমাজের উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা রয়েছে। কিন্তু আমাদের এই প্রচেষ্টাকে বাস্তবে রূপ দিতে শুধু সরকারের একটু সদিচ্ছা ও আর্থিক/অবকাঠামোগত সহযোগিতা দরকার।” প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সুধী সমাজ মনে করেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও স্থানীয় বিত্তশালীদের সহযোগিতায় একটি আধুনিক ভবন, বাউন্ডারি ওয়াল এবং শিক্ষক-কর্মচারীদের সুনির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা গেলে অবহেলিত ও এতিম এই শিশুরা একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা