• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

মানিকগঞ্জে সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজের বিক্রয় কেন্দ্র উদ্বোধন

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জে ভেজালমুক্ত, নিরাপদ ও প্রাকৃতিক খাদ্যপণ্য সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকার পৌর বহুমুখী আদর্শ মার্কেটের কাঁচাবাজারে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পৌর বহুমুখী আদর্শ মার্কেট কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লিটন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ও প্রেস সোসাইটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আবুল হোসেন এলএলবি,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আজহার হোসেন, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সাংবাদিক ছাবিনা দিলরুবা,জাতীয় দৈনিক সরেজমিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক
মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিহাব সুমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া আহমেদ কবির, অ্যাডভোকেট ফারুক মোল্লা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রাজা মিয়া, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বপ্না আক্তার, পরিচালক রাকিবুল ইসলাম অনিক, জিএম ও পরিচালক
রোকনুজ্জামানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে ঘানি ভাঙা সরিষার তেল, ঢেঁকিছাঁটা চাল, বিভিন্ন ধরনের মসলা, জাঁতায় পেষা ডাল, খাঁটি মধু, ঘিসহ নানা ধরনের খাদ্যপণ্য।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভেজালমুক্ত, মানসম্মত ও খাঁটি খাদ্যপণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে তাদের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন বিক্রয় কেন্দ্র চালুর ফলে মানিকগঞ্জের সাধারণ ক্রেতারা সহজেই এসব খাদ্যপণ্য সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে নিরাপদ খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা