• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

গোয়াইনঘাটে ভাঙা ব্রিজে চরম দুর্ভোগ: মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রোগীরা, ব্যাহত শিক্ষা ও কৃষি কার্যক্রম

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

খালিদ হাসান (মিলু),সিলট জেলা প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বুধিগাঁও হাওড় এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ভেঙে ঝুলে রয়েছে। সেতুটির বেহাল দশার কারণে স্থানীয় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

​স্থান: বুধিগাঁও হাওড়, ৬ নং ওয়ার্ড, ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন, গোয়াইনঘাট, সিলেট।
তারিখ: ৫ নভেম্বর ২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ে থাকায় বুধিগাঁও হাওড় গ্রামসহ পার্শ্ববর্তী পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনা খাই, খলা, রাজবাড়ী কান্দি সহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ মারাত্মক যাতায়াত সংকটে পড়েছেন। সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়ায় ওই এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
​সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এলাকার রোগীরা। কোনো ইমারজেন্সি বা জরুরি রোগীকে দ্রুত মেডিকেলে বা হাসপাতালে নিয়ে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সময়মতো চিকিৎসা না পাওয়ায় রোগীদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এলাকার কৃষি খাতেও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পেরে চরম লোকসানের মুখে পড়ছেন কৃষকসমাজ।
​এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, দ্রুত সময়ের মধ্যে এই ভাঙা সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা হোক। অন্যথায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা