• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

উচালিয়াপাড়া ইয়াং স্টার ক্লাবের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

​আঃ বারিক, সরাইল প্রতিনিধি:

(৫ নভেম্বর, ২০২৬):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে এক পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সার্বিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
​অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রয়াত প্রাক্তন সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
​ক্লাবের নেতৃবৃন্দ জানান, উচালিয়াপাড়া ইয়াং স্টার ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, দাঙ্গামুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইক্রোস্ট্যান্ডের সভাপতি হেলাল মিয়া।
​এ ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলমগীর, তাজুল মাস্টার, জাকির,মানিক মাস্টার, সাংবাদিক তাসলিম উদ্দিন প্রমুখ। বক্তারা ক্লাবের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দাঙ্গাবিরোধী কার্যক্রমে তরুণদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।ই
​সভায় ক্লাবের বর্তমান ও প্রাক্তন সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা