• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক;

জন্মদিন উপলক্ষে বন্ধু-বান্ধব, সহকর্মী ও বিভিন্ন পেশার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নবীনগর প্রেসক্লাবের সম্মানিত সদস্য এবং সাবেক কার্যকরী কমিটির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাংবাদিক সাধন সাহা জয়।

গতকাল ১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান বন্ধু-বান্ধব, সাংবাদিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের এমন ভালোবাসা ও আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় সাধন সাহা জয় বলেন, জন্মদিন উপলক্ষে যাঁরা আমাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, তাঁদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা সবসময় আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রাখব।

তিনি আরও জানান, মূলত তাঁর জন্মতারিখ কাগজে-কলমে ১ জানুয়ারি। কীভাবে ১ সেপ্টেম্বর জন্মদিন হিসেবে প্রচারিত হয়েছে, তা তাঁর নিজের কাছেও পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছাকে তিনি আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

সবশেষে জন্মদিনে শুভেচ্ছা জানানো বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক সাধন সাহা জয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা